ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিকে অংশ নিতে রোববার সকাল ৯টা ২০ মিনিটে লন্ডনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।
১৫ সদস্যের বাংলাদেশ দলের মধ্যে ১১ জন যাচ্ছেন রোববার। ২৩ জুলাই জিমন্যাস্টিক্স দল যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবে মূল দলের সঙ্গে। শূটিং দল রয়েছে লন্ডনেই।
কোচ শোয়েবুজ্জামানের অধীনে শূটার শারমিন আক্তার রতœা আট সপ্তাহ ধরে লন্ডনে প্রশিক্ষণ নিচ্ছেন। আর যুক্তরাষ্ট্র প্রবাসী জিমন্যাস্ট সাইক সিজার সেখানেই প্রশিক্ষণ নিচ্ছেন তার কোচের অধীনে।
বাংলাদেশের ১৫ জনের দলের মধ্যে অ্যাথলেট মাত্র ৫ জন। বাকি ১০ জনই কর্মকর্তা। এছাড়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) আমন্ত্রণে ৬ জন এবং নিজ খরচে আরো ৬ জন কর্মকর্তা লন্ডন যাচ্ছেন।
বাংলাদেশের ৫ ক্রীড়াবিদ: মাহফিজুর রহমান সাগর (সাঁতার), ইমদাদুল হক মিলন (আরচারি), সাইক সিজার (জিমন্যাস্টিক্স), শারমিন আক্তার রতœা (শূটিং) ও মোহন খান (অ্যাথলেটিক্স)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১১ঘ.
bdnews24