২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন সানচেজও

স্পেনের জন্য আরো একটি দুঃসংবাদ। রাফায়েল নাদালের পর চোটের কারণে লন্ডন অলিম্পিক েেক এবার সরে দাঁড়ালেন রোড রেস চ্যাম্পিয়ন স্যামুয়েল সানচেজ। বৃহস্পতিবার দেশটির সাইক্লিং ফেডারেশন এ ত্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের জন্য আরো একটি দুঃসংবাদ। রাফায়েল নাদালের পর চোটের কারণে লন্ডন অলিম্পিক েেক এবার সরে দাঁড়ালেন রোড রেস চ্যাম্পিয়ন স্যামুয়েল সানচেজ। বৃহস্পতিবার দেশটির সাইক্লিং ফেডারেশন এ ত্য জানিয়েছে। ফলে টেনিসের পুরুষ এককের পর এবার স্পেনের রোড রেসের অলিম্পিক সোনা ধরে রাখার স্বপ্নও ধূলিসাৎ হয়ে গেল। নাদাল ও সানচেজ দুজনই ২০০৮ বেইজিং অলিম্পিকে নিজ নিজ বিভাগে দেশকে সোনা উপহার দিয়েছিলেন। ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, “যদিও শারীরিকভাবে তাকে (সানচেজ) সুস্থই দেখাচ্ছে। কিন্তু এখনো তিনি তার হাতে এবং কাঁধে বেশ ব্যাথা অনুভব করছেন। বিশেষ করে ‘হ্যান্ডলেবারস’ চেপে ধরা ও ‘গিয়ার’ পরিবর্তন করার সময় তার সমস্যা হচ্ছে, যা রেসে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটাতে পারে। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনি লন্ডনে যাচ্ছেন না।” মাত্র এক সপ্তাহ আগে ট্যু ডি ফ্রেঞ্চে অংশ গ্রহণের সময় পড়ে গিয়ে হাত ভেঙ্গে যায় সানচেজের। কাঁধেও চোট পান তিনি। তারপরও অলিম্পিকের জন্য বৃহস্পতিবার পরীক্ষা নেমেছিলেন তিনি। কিন্তু ওই পরীক্ষা উৎরাতে ব্যর্থ হন সানচেজ। লন্ডন গেমসে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে রোড রেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০২০ ঘ.