২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে ঊষার বিশাল জয়

শুক্রবার প্রিমিয়ার হকি লিগে ঊষা ক্রীড়া চক্র বিশাল ব্যবধানে জিতেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কৌশিকের হ্যাটট্রিক সহ পাঁচ গোলেই তারা ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ এসসিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার প্রিমিয়ার হকি লিগে ঊষা ক্রীড়া চক্র বিশাল ব্যবধানে জিতেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কৌশিকের হ্যাটট্রিক সহ পাঁচ গোলেই তারা ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ এসসিকে। কৌশিকের পাঁচ গোল ছাড়াও মোহাম্মদ আতিক, মোহাম্মদ ইমরান ও রাব্বী সালেহীন একটি করেন গোল করেন বিজয়ী দলের পক্ষে। দিনের অন্য ম্যাচে ওয়ারী ক্লাব ২-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। মুদাচ্ছের নাজির ও মোহাম্মদ সোহেল একটি করে গোল করেন ওয়ারীর হয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯০০ঘ.