২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমেনিয়ার হাতে দক্ষিণ আফ্রিকার পতাকা

লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার পতাকা বহন করবেন কেস্টার সেমেনিয়া। প্রথম বারের মতো অলিম্পিকে অংশ নিতে যাওয়া এই দৌড়বিদের জন্য এ এক দারুণ সম্মান নিঃসন্দেহে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 05:19 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার পতাকা বহন করবেন কেস্টার সেমেনিয়া। প্রথম বারের মতো অলিম্পিকে অংশ নিতে যাওয়া এই দৌড়বিদের জন্য এ এক দারুণ সম্মান নিঃসন্দেহে। ২০০৯ সালে বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেমেনিয়ার সাফল্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিলো চারদিকে। ৮০০ মিটারে সোনা জয়ের পর-পরই লিঙ্গ এবং ড্রাগ পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিলো তাকে। যে কারণে প্রায় এক বছর ট্র্যাকের বাইরে থাকার পর সব অভিযোগ থেকে মুক্তি পান তিনি। প্রথম অঙ্গহীন অ্যাথলেট হিসেবে অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পাওয়া দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসের কথাও ভাবা হয়েছিলো পতাকা বহনের জন্য। কিন্তু বিষয়টি ‘অন্যরকম’ হয়ে যাওয়ার আশঙ্কায় পরিকল্পনাটি বাদ দিয়ে সেমেনিয়াকেই বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকার অলিম্পিক কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩১৬ঘ.