ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার মহিলা সুপার লিগ ফুটবলে জয় পেয়েছে কিশোরগঞ্জ, নরসিংদী ও সিলেট। কিশোরগঞ্জ ২-০ গোলে বাংলাদেশ পুলিশকে, নরসিংদী ১-০ গোলে গোপালগঞ্জকে ও সিলেট ৩-১ গোলে পটুয়াখালীকে হারিয়েছে।
সিলেট স্টেডিয়ামে দীপা রানীর জোড়া গোলে সহজেই জিতেছে স্বাগতিক দল। সিলেটের অন্য গোলটি করেন মিনা। পটুয়াখালীর একমাত্র গোলটি শ্যামলী রানীর।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কিশোরগঞ্জ জিতেছে সাবিনা আক্তার ও রাবেয়া আক্তারের গোলে।
একই মাঠে নরসিংদীকে জয় এনে দিয়েছেন লিপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৮ঘ
bdnews24