ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইজারল্যান্ডের লুসার্নে মঙ্গলবার অনুষ্ঠিত এক প্রতিযোগিতার ১০০ মিটার ¯িপ্রন্ট ৯.৮৫ সেকেন্ডে জিতে নিয়েছেন ইয়োহান ব্লেক। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, লন্ডন অলিম্পিকে স্বদেশী উসাইন বোল্টের মুখোমুখি হতে তিনি প্রস্তুত।
১০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক ও অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্টের ‘ডিসকোয়ালিফায়েড’ হয়ে যাওয়া এবং ব্লেকের জয়-গত বছর দক্ষিণ কোরিয়ার দায়েগুতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্সের ১০০ মিটার ¯িপ্রন্টের ফাইনাল চমকে দিয়েছিলো সবাইকে। ঐ সাফল্য যে ‘পড়ে পাওয়া চৌদ্দ আনা’ নয়, তা প্রমাণ করতে প্রতিজ্ঞাবদ্ধ ব্লেক।
কয়েক দিন আগে জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে ১০০ ও ২০০ মিটারে বোল্টকে হারিয়ে দিয়েছিলেন তিনি। লন্ডনে তাই বোল্টেরই চাপের মধ্যে থাকার কথা।
লুসার্নের ঐ প্রতিযোগিতায় ২০০ মিটারে আরেক তরুণ ¯িপ্রন্টারকে ‘আবিষ্কার’ করেছে জ্যামাইকা। ২১ বছর বয়সী জেসন ইয়াং ১৯.৮৬ সেকেন্ডে সবার আগে ফিনিশিং টেপ ছুঁয়ে হৈ-চৈ ফেলে দিয়েছেন।
এ বছর ২০০ মিটারে এটা কোনো জ্যামাইকানের তৃতীয় দ্রুততম সময়। ২০১২ সালে শুধু ব্লেক (১৯.৮০) আর বোল্টই (১৯.৮৩) এর চেয়ে কম সময়ে ২০০ মিটার শেষ করতে পেরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২২ঘ.
bdnews24