২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে ২১ হাজার সংবাদ কর্মী!

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের সংবাদ সংগ্রহের জন্য লন্ডনে যাচ্ছেন প্রায় ২১ হাজার সংবাদ কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 06:12 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের সংবাদ সংগ্রহের জন্য লন্ডনে যাচ্ছেন প্রায় ২১ হাজার সংবাদ কর্মী। এবারের অলিম্পিকের আনুষ্ঠানিক প্রচার স্বত্ব পেয়েছে বিবিসি। প্রতিষ্ঠানটি আড়াই হাজার ঘন্টার ওপরে সরাসরি স¤প্রচার করার পরিকল্পনা করেছে। এছাড়া তাদের অনলাইন ও মোবাইল সার্ভিসও থাকছে। এবারের অলিম্পিককে ‘সত্যিকারের প্রথম ডিজিটাল অলিম্পিক’ বলে বর্ণনা করেছে বিবিসি। উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান এবং পুরুষদের ১০০ মিটার ¯িপ্রন্টের ফাইনাল ৩উ ফরম্যাটে দেখাবে তারা। এছাড়া রাতে দেখানো হবে সারা দিনের উল্লেখযোগ্য ঘটনার ‘হাইলাইটস’। বিবিসির ৭৬৫ জন কর্মীর বিশাল বাহিনী নিয়োজিত থাকবে এ সব কাজে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এনবিসি পাঠাচ্ছে ২৭০০ সদস্যের শক্তিশালী দল। প্রতিষ্ঠানটির খেলাধূলা বিভাগের প্রধান মার্ক ল্যাজারাস বলেন, “টেলিভিশনের ইতিহাসে এটা হবে সমন্বিতভাবে প্রচার করা সবচেয়ে বড় ইভেন্ট।” ফ্রান্সের সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস (এএফপি) থেকে যাচ্ছেন ১৮০ জন। যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট প্রেসের (এপি) ২০০ জনের মতো কর্মী থাকবেন। ইয়াহু পাঠাচ্ছে ২৬ জন সাংবাদিককে। অনুমোদিত ২১ হাজার ছাড়াও ৬ থেকে ৮ হাজার সাংবাদিক খেলাধূলার বাইরে অলিম্পিকের অন্যান্য খবর সংগ্রহের জন্য লন্ডনে যাবেন। সাংবাদিকদের জন্য পূর্ব লন্ডনের অলিম্পিক পার্কে বিশাল আকারের প্রেস সেন্টার নির্মাণ করেছে আয়োজক কমিটি। যেখানে আইটি সুবিধা ছাড়াও থাকবে ব্যাংক, নিউজএজেন্টস, পোস্ট অফিস, জিম, বিভিন্ন সামগ্রীর দোকান, চুল কাটার সেলুন, মেডিক্যাল সেন্টার ও চার হাজার আসনের রেস্তোরাঁ। দৈহিক-মানসিক প্রশান্তির জন্য থাকছে ম্যাসেজ পার্লারও। প্রধান প্রেস সেন্টারের ব্যবস্থাপক ম্যান্ডি কিগ্যান জানিয়েছেন, “দীর্ঘ সময়ের জন্য সংবাদ কর্মীরা আমাদের সঙ্গে থাকবেন। এবং তারা দীর্ঘ সময় ধরে কাজ করবেন। এখানে থাকার সময় তারা স্বাভাবিক জীবন যাপনের সুযোগ পাবেন না। তাই আমরা তাদের সব ধরনের সেবা দিতে চাই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০১০ঘ.