২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীথির হ্যাটট্রিকে নারায়ণগঞ্জের জয়

মঙ্গলবার মহিলা সুপার লিগ ফুটবলে বীথির হ্যাটট্রিকের সুবাদে নারায়ণগঞ্জ ৪-০ গোলে পটুয়াখালীকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার মহিলা সুপার লিগ ফুটবলে বীথির হ্যাটট্রিকের সুবাদে নারায়ণগঞ্জ ৪-০ গোলে পটুয়াখালীকে হারিয়েছে। বীথির তিনটি গোলই অবশ্য পেনাল্টি থেকে। অন্য গোলটি করেন মিথিলা। অন্য ম্যাচে সিলেট ১-০ গোলে জিতেছে সুনামগঞ্জের বিপক্ষে। একমাত্র গোলটি দীপা রানীর। প্রবল বৃষ্টির কারণে কিশোরগঞ্জ-বাংলাদেশ পুলিশ এবং নরসিংদী-গোপালগঞ্জের ম্যাচ দুটো হতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২২৭ঘ.