ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার মহিলা সুপার লিগ ফুটবলে বিশাল জয় পেয়েছে নারায়ণগঞ্জ। সিলেটে তারা ১৯-০ গোলে উড়িয়ে দিয়েছে সুনামগঞ্জকে।
বিজয়ী দলের নূরজাহান ডাবল হ্যাটট্রিক, আঞ্জুমান ও ইতি হ্যাটট্রিকসহ চার গোল এবং শরীফা হ্যাটট্রিক করেছেন। অন্য গোল দুটো বীথির।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কিশোরগঞ্জ ৯-০ গোলে মানিকগঞ্জকে হারিয়েছে। হ্যাটট্রিকসহ চার গোল করেছেন স্মৃতি। এছাড়া পলি ও লিনা দুটি করে এবং সাবিনা একটি গোল করেছেন।
অন্যান্য ম্যাচে টাঙ্গাইল ৩-০ গোলে ফরিদপুরকে, নরসিংদী একই ব্যবধানে বাংলাদেশ পুলিশকে এবং সিলেট ১-০ গোলে হবিগঞ্জকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৪ঘ.
bdnews24