২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াংয়ের চোট নিয়ে দুশ্চিন্তা নেই কোচের

পিঠের চোটের কারণে শুক্রবার লন্ডন ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্সে অংশ নেননি ২০০৪ অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে সোনা জয়ী চীনের লিউ জিয়াং। তবে এই চোট তার লন্ডন অলিম্পিকে অংশ নেয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না বলে জানিয়েছেন জিয়াংয়ের কোচ সুন হাইপিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 06:47 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিঠের চোটের কারণে শুক্রবার লন্ডন ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্সে অংশ নেননি ২০০৪ অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে সোনা জয়ী চীনের লিউ জিয়াং। তবে এই চোট তার লন্ডন অলিম্পিকে অংশ নেয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না বলে জানিয়েছেন জিয়াংয়ের কোচ সুন হাইপিং। তিনি বলেন, “এটা খুবই ছোট সমস্যা। হিটের পর লিউ জিয়াং তার পিঠে কিছুটা অস্বস্তি বোধ করছিলো। তাই সাবধানতার জন্য তাকে ফাইনালের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা।” “আমরা চাইলে লিউ জিয়াং ফাইনালে নামতে পারতো। কিন্তু আমাদের কাছে তা অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে। সে অবশ্যই অলিম্পিকে অংশ নেবে,” যোগ করেন হাইপিং। ২০০৪ এথেন্স অলিম্পিকে সোনা জিতলেও ২০০৮ সালে স্বদেশের বেইজিং অলিম্পিকে চোটের কারণে ঐ সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি জিয়াং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০৪৬ঘ.