ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার অনুষ্ঠিত বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম।
চার দলীয় জোট সরকারের সময়ও সাধারণ সম্পাদক ছিলেন মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এই কর্মকর্তা। এরপর অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মুনীর হোসেন।
নতুন কমিটির চার সহ-সভাপতি হলেন মুনীর হোসেন, মুকিতুর রহমান, চৌধুরী এমদাদুল হক ও নিজামউদ্দিন চৌধুরী পারভেজ।
দুই যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন মজনু ও মাহফুজ খান। কোষাধ্যক্ষ এস এম এ মান্নান।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মনসুর আজাদ, মনির হোসেন, কামালউদ্দিন খান, সুবিমল চন্দ্র দাস, কায়সার সাদিক, স্বপন খান, কাইয়ুম শিকদার, শাহ ফখরুজ্জামান, গোলাম ফারুক, এ কে এম ফারুক, জহিরুল হক, জাহাঙ্গীর আলম, রেহানা পারভীন, মালেকা পারভীন, তরিকুল ইসলাম ও হান্নান মল্লি¬ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩১ঘ.
bdnews24