২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজেই জিতেছে মোহামেডান

প্রিমিয়ার হকি লিগে সহজ জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৭-০ গোলে বিধ্বস্ত করেছে সোনালী ব্যাংককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 05:59 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার হকি লিগে সহজ জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৭-০ গোলে বিধ্বস্ত করেছে সোনালী ব্যাংককে। মোহামেডানের ইশতিয়াক আহমেদ ৩টি, মামুনুর রহমান চয়ন দুটি এবং তারেক আজিজ ও শেখ মোহাম্মদ নান্নু একটি করে গোল করেন। অন্য ম্যাচে মেরিনার ইয়াংস ২-১ গোলে সাধারণ বীমাকে হারিয়েছে। বিজয়ী দলের মোস্তাফিজুর রহমান ও সৈয়দ আল মাসুম এবং বিজিত দলের এনামুল কবির গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৫৪ঘ.