২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে অলিম্পিকে সৌদি নারী ক্রীড়াবিদ

প্রথমবারের মতো অলিম্পিকে নারী ক্রীড়াবিদ পাঠাচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছ থেকে আমন্ত্রণের ভিত্তিতে লন্ডন অলিম্পিকে দু জন নারী ক্রীড়াবিদকে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমবারের মতো অলিম্পিকে নারী ক্রীড়াবিদ পাঠাচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছ থেকে আমন্ত্রণের ভিত্তিতে লন্ডন অলিম্পিকে দু জন নারী ক্রীড়াবিদকে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। তারা হলেন ওদজান আলী সেরাজ আব্দুলরহিম শাহরখানী ও সারাহ আত্তার। শাহরখানী জুডোতে এবং সারাহ ৮০০ মিটার দৌড়ে অংশ নেবেন। ১৭ বছর বয়সী সারাহ অলিম্পিকে অংশ নেয়ার অভাবনীয় সুযোগ পেয়ে দারুণ খুশি। তিনি বলেন, “সৌদি আরবের প্রথম নারী ক্রীড়াবিদদের একজন হিসেবে অলিম্পিক গেমসে অংশ নেয়া বিশাল অনুপ্রেরণা। এটা অনেক সম্মানের। আশা করি এটা এই সময়ের নারীদের খেলাধূলায় আরো বেশি অংশগ্রহণের ক্ষেত্রে বিরাট পদক্ষেপ হবে।” এর আগে কখনোই অলিম্পিকে নারী ক্রীড়াবিদ না পাঠানোয় বেশ কয়েক বছর ধরে সমালোচকদের চাপের মুখে ছিলো সৌদি সরকার। শুরুতে ঘৌড় দৌড়ের জন্য কোনো প্রতিযোগী পাঠানোর চিন্তা-ভাবনা করেছিলো তারা। কিন্তু আইওসির আমন্ত্রণের কারণে শাহরখানী ও সারাহকে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০০ঘ.