২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে ঊষার বিশাল জয়

শনিবার প্রিমিয়ার হকি লিগে ঊষা ক্রীড়া চক্র বিশাল ব্যবধানে জিতেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার প্রিমিয়ার হকি লিগে ঊষা ক্রীড়া চক্র বিশাল ব্যবধানে জিতেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশকে। লিগে নিজেদের অষ্টম ম্যাচে ঊষার এটি সপ্তম জয়। তারা একমাত্র ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাছে ২-১ গোলে হেরেছিলো। বাকি সবকটি ম্যাচেই ঊষা বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে। এদিন তাদের বড় জয়ের নায়ক মইনুল ইসলাম কৌশিক। তার হ্যাটট্রিক সহ ছয় গোলেই মূলত বড় ব্যবধানে জিতেছে ক্লাব কাপ চ্যাম্পিয়নরা। পাকিস্তানী স্ট্রাইকার আক্তার আলী দুটি, সারোয়ার হোসেন, মোহাম্মদ আতিক, আফসার উদ্দিন ও দ্বীন ইসলাম ইমন একটি করে গোল করেন ঊষার জয়ে। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ এসসি ৩-০ গোলে ওয়ারী ক্লাবকে হারিয়েছে। আব্দুস সামাদ মামুন দুটি এবং লুবরাজ আলম শিমুল একটি গোল করেন বিজয়ী দলের পক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯২০ঘ.