ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার প্রিমিয়ার হকি লিগে সহজেই জিতেছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ এসসি।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রাহাত সারোয়ারের হ্যাটট্রিকের সুবাদে অ্যাজাক্স ৫-২ গোলে মেরিনার ইয়াংসকে হারিয়েছে। বিজয়ী দলের অন্য গোল দুটি ইবরার আহমেদ বাবর ও ফয়সাল হোসেনের। মেরিনার্সের দুই গোলদাতা মোস্তাফিজুর রহমান লালন ও আশরাফুল ইসলাম।
দিনের অন্য ম্যাচে বাংলাদেশ এসসি ৫-১ গোলে জিতেছে পুলিশের বিপক্ষে। বিজয়ী দলের গগনদীপ সিং দুটি এবং রাকিবউদ্দিন, বরকত সিং ও গুরুজান্ত সিং একটি করে গোল করেন। পুলিশের একমাত্র গোলটি আর্মস্ট্রং রানা দাসের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৯ঘ.
bdnews24