ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উইম্বলডনে মেয়েদের এককের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও আগ্নিয়েস্কা রাদওয়ান্সকা।
বৃহস্পতিবার সেমিফাইনালে ষষ্ঠ বাছাই ও টুর্নামেন্টের চার বারের চ্যাম্পিয়ন সেরেনা ৬-৩, ৭-৬ (৮/৬) গেমে দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়েছেন।
অন্য সেমিফাইনালে তৃতীয় বাছাই রাদওয়ান্সকা ৬-৩, ৬-৪ গেমে জিতেছেন অষ্টম বাছাই অ্যাঞ্জেলিক কেরবারের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৪৩ঘ.
bdnews24