২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন জয়পুরহাট

জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে পাবনা জেলা দলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট জেলা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 04:22 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

জয়পুরহাট, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে পাবনা জেলা দলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট জেলা দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিলো। শনিবার জয়পুরহাট স্টেডিয়ামে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬টি দল প্রতিযোগিতাটিতে অংশ নিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২২১০ ঘ