২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়সভিত্তিক সাঁতারে বিকেএসপির শ্রেষ্ঠত্ব

এবারের বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অবস্থান সবার ওপরে। ৭২টি সোনা, ৫৭টি রুপা ও ২৬টি ব্রোঞ্জ জিতেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অবস্থান সবার ওপরে। ৭২টি সোনা, ৫৭টি রুপা ও ২৬টি ব্রোঞ্জ জিতেছে তারা। ২১টি সোনা, ১৩ টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ আনসার। তৃতীয় আলমগীর সুইমিং ক্লাবের অর্জন ৫টি সোনা, ৪টি রুপা ও ৮টি ব্রোঞ্জ। শনিবার প্রতিযোগিতার শেষ দিনেও ১৪টি জাতীয় রেকর্ড হয়েছে। সব মিলিয়ে এবার ৪৫টি রেকর্ড হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৬ঘ.