ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার প্রিমিয়ার হকি লিগে সহজ জয় পেয়েছে মেরিনার ইয়াংস ক্লাব ও সোনালী ব্যাংক এসসি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মেরিনার্স ৪-০ গোলে বাংলাদেশ পুলিশকে এবং সোনালী ব্যাংক ৬-১ গোলে আজাদ এসসিকে হারিয়েছে।
মেরিনার্সের পক্ষে মোস্তাফিজুর রহমান, সৈয়দ আল মাসুম, মোস্তাফিজুর রহমান দিনার ও আশরাফুল ইসলাম একটি করে গোল করেন।
সোনালী ব্যাংকের জয়ে সবচেয়ে বড় অবদান তিন গোল করা মোহাম্মদ রুবেলের। অন্য তিন গোলদাতা শাহজাদ নাজির, রানা যুবায়ের ও সুলতান আশরাফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৮ঘ.
bdnews24