২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতারে বিকেএসপির আধিপত্য

শুক্রবার জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আধিপত্য ছিল। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে নিষ্পত্তি হওয়া পদকের প্রায় দুই-তৃতীয়াংশই বিকেএসপির দখলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আধিপত্য ছিল। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে নিষ্পত্তি হওয়া পদকের প্রায় দুই-তৃতীয়াংশই বিকেএসপির দখলে। শেষ হওয়া ৭০টি ইভেন্টের মধ্যে বিকেএসপি ৪৭টি সোনা, ৩৮টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ জিতে বাকি প্রতিদ্বন্দ্বীদের প্রায় ধরা-ছোঁয়ার বাইরে। ১৫টি সোনা, ৯টি রুপা ও ১৯টি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ আনসার আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা রাজশাহীর আলমগীর সুইমিং ক্লাবের সংগ্রহ ৫টি সোনা, ২টি রুপা ও ৫টি ব্রোঞ্জ। প্রথম দিনের মতো প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও ছিল রেকর্ডের ছড়াছড়ি। শুক্রবার ১৮টি রেকর্ড হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৮ঘ.