ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার থেকে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতা। প্রথম দিনে প্রাধান্য ছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির।
প্রথম দিনে অনুষ্ঠিত ৩৬টি ইভেন্টের মধ্যে বিকেএসপি জিতেছে ২৪টি সোনা। এছাড়া ১৮টি রুপা ও ৯টি ব্রোঞ্জও জিতেছে তারা।
আনসার ৭টি, আলমগীর সুইমিং ক্লাব ৩টি এবং বগুড়া সুইমিং ক্লাব ও চাঁপাই নবাবগঞ্জ জেলা একটি করে সোনা জিতেছে।
প্রথম দিনে ১৩টি নতুন রেকর্ড হয়েছে। এর মধ্যে বিকেএসপি ৯টি, আনসার ৩টি ও বগুড়া সুইমিং ক্লাব একটি রেকর্ড গড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫২ঘ.
নফহবংি২৪: ড়শ
bdnews24