২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ জুলাই থেকে জাতীয় মহিলা ফুটবল

আগামী ১০ জুলাই থেকে শুরু হবে জাতীয় মহিলা ফুটবল। বৃহস্পতিবার নবগঠিত মহিলা ফুটবল কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১০ জুলাই থেকে শুরু হবে জাতীয় মহিলা ফুটবল। বৃহস্পতিবার নবগঠিত মহিলা ফুটবল কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবারের প্রতিযোগিতায় ৭টি ভেন্যুতে ৩৪টি জেলা দলের সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। প্রথম পর্বে ৩৬টি দল ৭টি গ্র“পে ভাগ হয়ে অংশ নেবে। এরপর ৭ গ্র“প চ্যাম্পিয়ন এবং আনসারকে নিয়ে হবে চূড়ান্ত পর্ব। প্রথম পর্বের ৭টি ভেন্যু হলো মুন্সীগঞ্জ, নীলফামারী, জয়পুরহাট, কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট, কুষ্টিয়া ও খাগড়াছড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৭ঘ.