২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ব্যবহারের জন্য নাসরির দুঃখ প্রকাশ

শনিবার ইউরো-২০১২’র কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পর এক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন ফ্রান্সের মিডফিল্ডার সামির নাসরি। সেজন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার ইউরো-২০১২’র কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পর এক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন ফ্রান্সের মিডফিল্ডার সামির নাসরি। সেজন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। এক টুইটার বার্তায় নাসরি জানান, “এখন অনেক অসত্য কথাই বেরিয়ে আসছে। তবে আমার ভক্তরা, বিশেষ করে শিশুরা বুঝতে পারবে যে, আমার যে সব কথায় তারা আঘাত পেয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।” ওই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নাসরি। ২-০ গোলে হেরে যাওয়ার পর মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। সে সময় একজন সাংবাদিক তাকে কিছু বলতে বললে নাসরি বলেন, “আপনি আবর্জনা খুঁজছেন, আপনি সমস্যা খুঁজছেন।” জবাবে সেই সাংবাদিক বলেন, “আপনার কিছু বলার না থাকলে চলে যেতে পারেন।” তখন ঐ সাংবাদিককে অশ্ল¬ীল গালি-গালাজ করেন নাসরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২২৩ঘ.