২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামাল-ব্রাদার্সের প্রশ্নবিদ্ধ ম্যাচ নিয়ে তদন্ত

মঙ্গলবার অনুষ্ঠিত শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার অনুষ্ঠিত শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচটি পাতানো ছিল কিনা তা খতিয়ে দেখার জন্য হুমায়ুন খালিদের নেতৃত্বাধীন তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছে পেশাদার লিগ কমিটি। পেশাদার লিগ কমিটির সভাপতি ও বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, “গণমাধ্যমের কাছ থেকে আমরা জানতে পেরেছি ম্যাচটি প্রশ্নবিদ্ধ ছিল। আমরা মনে করি এ ব্যাপারে তদন্ত হওয়া উচিত। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকেই দোষী সাব্যস্ত করা ঠিক নয়।” গত বছর বাংলাদেশ লিগে শেখ জামাল ও রহমতগঞ্জের লড়াই ‘পাতানো’ ছিল বলে বাফুফের তদন্তেপ্রমাণিত হয়েছিলো। শেখ জামালকে ২০ লাখ এবং রহমতগঞ্জকে ৫ লাখ টাকা জরিমানাও দিতে হয়েছিলো সেজন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০১ঘ.