২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান ও বিজেএমসির কষ্টের জয়

বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অতি কষ্টে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও বিজেএমসি। মোহামেডান ১-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘ এবং বিজেএমসি একই ব্যবধানে রহমতগঞ্জ এমএফএসকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অতি কষ্টে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও বিজেএমসি। মোহামেডান ১-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘ এবং বিজেএমসি একই ব্যবধানে রহমতগঞ্জ এমএফএসকে হারিয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৭২ মিনিটের সময় নাইজেরীয় মিডফিল্ডার অগাস্টিন সিজোবার ক্রস থেকে মোহাম্মদ রনির চমৎকার ব্যাকভলি জয় এনে দেয় মোহামেডানকে। ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে মোহামেডান। সমান ম্যাচে মাত্র ১৬ পয়েন্ট সংগ্রহ করা আরামবাগের অবনমনের শঙ্কা আরো বেড়ে গেছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেষ বাঁশির এক মিনিট আগে বিজেএমসির একমাত্র গোলটি করেন গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা। ১৬ গোল নিয়ে বানগুরাই এখন গোলদাতার তালিকায় শীর্ষে। ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে বিজেএমসি তৃতীয় স্থান ধরে রেখেছে। সবার নিচে থাকা রহমতগঞ্জের আগেই নিশ্চিত হয়ে গেছে অবনমন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৮ঘ.