২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকের বিশাল জয়

বুধবার প্রিমিয়ার হকি লিগে বিশাল ব্যবধানে জিতেছে সোনালী ব্যাংক এসসি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার প্রিমিয়ার হকি লিগে বিশাল ব্যবধানে জিতেছে সোনালী ব্যাংক এসসি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশকে। বিজয়ী দলের অজিত কুমার ঘোষ তিনটি, রানা জোবায়ের ও শাহজাদ নাসির দুটি করে এবং মোহাম্মদ রুবেল, আব্দুস সাজ্জাদ জন, আসিফ-এ-নূর ও মোহাম্মদ ইমরান একটি করে গোল করেন। দিনের অন্য ম্যাচে অ্যাজাক্স ২-২ গোলে ড্র করেছে আজাদের সঙ্গে। অ্যাজাক্সের দুটো গোলই রাহাত সারোয়ারের। আজাদের দুই গোলদাতা সালাউদ্দিন আহমেদ ও শোয়েব আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৫৮ঘ.