২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই ভেনাসের বিদায়

উইম্বলডনের প্রথম দিনেই অঘটনের শিকার হয়েছেন ভেনাস উইলিয়ামস। সোমবার র‌্যাংকিংয়ের ৭৯ নম্বর খেলোয়াড় রাশিয়ার এলেনা ভেসনিনার কাছে ৬-১ ৬-৩ গেমে হেরে যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 04:10 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনের প্রথম দিনেই অঘটনের শিকার হয়েছেন ভেনাস উইলিয়ামস। সোমবার র‌্যাংকিংয়ের ৭৯ নম্বর খেলোয়াড় রাশিয়ার এলেনা ভেসনিনার কাছে ৬-১ ৬-৩ গেমে হেরে যান তিনি। এর আগে একবারই অল ইংল্যান্ড ক্লাবের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন ভেনাস। ১৯৯৭ সালে সেবার উইম্বলডনে অভিষেক হয়েছিলো যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকার। উইম্বলডন থেকে আগেভাগেই বিদায় নিলেও আগামী মাসে লন্ডন অলিম্পিকে অংশ নেবেন তিনি। আগামী বছর উইম্বলডনে খেলার পরিকল্পনার কথাও জানিয়েছেন ৩২ বছর বয়সী ভেনাস। ভেনাস বলেন, “আমি সেরা খেলোয়াড়দের একজন। দুর্ভাগ্যজনকভাবে আমাকে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, স্বাভাবিকভাবে অন্য খেলোয়াড়দের যেটা হতে হয় না। কিন্তু আমি উৎসাহ হারাইনি। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বলে সব কিছু ছেড়ে বসে পড়ার কোনো মানে হয় না।” তবে ভেনাস না পারলেও সহজেই প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করেছেন মেয়েদের র‌্যাংকিংয়ের এক নম্বর খেলোয়াড় মারিয়া শারাপোভা ও সাবেক এক নম্বর তারকা কিম ক্লাইস্টার্স। পুরুষ এককে জিতেছেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১০০০ ঘ.