২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ জুন থেকে বয়সভিত্তিক সাঁতার

আগামী ২৮ জুন থেকে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হবে বয়সভিত্তিক জাতীয় সাঁতার। প্রতিযোগিতা শেষ হবে ৩০ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৮ জুন থেকে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হবে বয়সভিত্তিক জাতীয় সাঁতার। প্রতিযোগিতা শেষ হবে ৩০ জুন। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক বিআরবি কেবলস। সোমবার সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন জানিয়েছেন, “এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য নতুন প্রতিভা খুঁজে বের করা। আশা করি প্রতিভাবান খুদে সাঁতারুর খোঁজ পাওয়া যাবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৬ঘ.