২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মবিশ্বাসী ইংল্যান্ডের সামনে বিপর্যস্ত ইতালি

গত ১৬ বছরে কোনো বড় প্রতিযোগিতার শেষ চারে উঠতে পারেনি ইংল্যান্ড। সেই ব্যর্থতা ঘোচানোর লক্ষ্যে রোববার ইউরো ২০১২’র শেষ কোয়ার্টার ফাইনালে ইতালির মুখোমুখি হবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 05:34 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত ১৬ বছরে কোনো বড় প্রতিযোগিতার শেষ চারে উঠতে পারেনি ইংল্যান্ড। সেই ব্যর্থতা ঘোচানোর লক্ষ্যে রোববার ইউরো ২০১২’র শেষ কোয়ার্টার ফাইনালে ইতালির মুখোমুখি হবে তারা। ইংল্যান্ডের সর্বশেষ সেমিফাইনালে উত্তরণ ছিলো ইউরোতেই, ১৯৯৬ সালে। ইংল্যান্ড আর ইতালির ফুটবল-ইতিহাস দারুণ সমৃদ্ধ হলেও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দুদলের এটি মাত্র তৃতীয় লড়াই। আগের দুই লড়াইয়েই বিজয়ী দলের নাম ইতালি। দু বারই অবশ্য ঘরের মাঠে খেলার সুবিধা পেয়েছিলো ইতালীয়রা। ১৯৮০ সালে ইউরোর গ্র“প পর্বে ১-০ গোলে এবং ১৯৯০ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালি জিতেছিলো ২-১ গোলে। ইংল্যান্ডের কোচ রয় হজসন সেমিফাইনালে ওঠার ব্যাপারে দারুণ আশাবাদী। ফ্রান্সের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করলেও শেষ দুই ম্যাচে সুইডেন ও ইউক্রেনকে হারিয়ে ‘ডি’ গ্র“প চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে উঠেছে তার দল। আত্মবিশ্বাসী হজসন বলেন, “এই মুহূর্তে আমরা যেভাবে খেলছি সেভাবে খেলতে পারলে আমরাই হয়তো জিতবো। অবশ্য কেউই জানে না কী ঘটবে।” “ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে এটা ভিন্ন একটি ম্যাচ। আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে চাই। কারণ আমরা এবারের ইউরো দারুণ উপভোগ করছি,” যোগ করেন ইংল্যান্ডের কোচ। আত্মবিশ্বাসী ইংল্যান্ডের বিপরীত চিত্র ইতালীয় দলে। মাঠের বাইরের বেশ কিছু বিতর্কিত কারণে এই মুহূর্তে তারা বেশ বিপর্যস্ত। স্পেন ও ক্রোয়েশিয়ার সঙ্গে প্রথম দুই ম্যাচে ড্র করে গ্র“প পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিলো সিজার প্রাণদেল্লি¬র দল। কিন্তু শেষ ম্যচে ইতালি আয়ারল্যান্ডকে হারালে এবং স্পেনের কাছে ক্রোয়েশিয়া হেরে গেলে ‘সি’ গ্র“প রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ সম্পর্কে ইতালির কোচ প্রাণদেল্লি বলেন, “আমরা সবাই ইংল্যান্ড দলের চরিত্র জানি। তাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৩৩ঘ.