ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশীয় যুব দাবায় অংশ নিতে রোববার শ্রীলঙ্কা যাচ্ছে তিন সদস্যের বাংলাদেশ দল।
এই প্রতিযোগিতায় জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ রহমান অনূর্ধ্ব-১২ বিভাগে এবং জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন আব্দুল্ল¬াহ আল সাইফ অনূর্ধ্ব-১৮ বিভাগে অংশ নেবে।
কোচ ও ম্যানেজার হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ।
সোমবার শ্রীলঙ্কার হিক্কাডুয়ায় এই প্রতিযোগিতা শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩১ঘ.
bdnews24