২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক ডে রানের আয়োজন

অলিম্পিক আন্দোলনের ১১৮ বছর পূর্তি উপলক্ষে শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অলিম্পিক ডে রানের আয়োজন করে। খেলোয়াড় ও ক্রীড়া কর্মকর্তাদের অংশগ্রহণে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মশাল গেটে এসে শেষ হয় ডে রান ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিক আন্দোলনের ১১৮ বছর পূর্তি উপলক্ষে শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অলিম্পিক ডে রানের আয়োজন করে। খেলোয়াড় ও ক্রীড়া কর্মকর্তাদের অংশগ্রহণে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মশাল গেটে এসে শেষ হয় ডে রান । যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিওএ’র সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্পেশাল অলিম্পিকের সহায়তায় বুদ্ধি প্রতিবন্ধীদের মধ্যে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া হ্যান্ডবল স্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। ৭টি বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ৬৪টি জেলা ক্রীড়া সংস্থা সম্মিলিতভাবে অলিম্পিক ডে রানের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২২ঘ.