২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শূটিংয়ে সুরাইয়ার চমক

শুক্রবার জাতীয় শূটিংয়ের চতুর্থ দিনে দারুণ চমক দেখিয়েছেন নারায়নগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সাফ গেমসে সোনা জয়ী শূটার শারমিন আক্তার এবং হালের তারকা সাদিয়া সুলতানাকে টপকে সোনা জিতে নিয়েছেন সুরাইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার জাতীয় শূটিংয়ের চতুর্থ দিনে দারুণ চমক দেখিয়েছেন নারায়নগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সাফ গেমসে সোনা জয়ী শূটার শারমিন আক্তার এবং হালের তারকা সাদিয়া সুলতানাকে টপকে সোনা জিতে নিয়েছেন সুরাইয়া। গুলশান শূটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সুরাইয়া ৪৯১.৭ স্কোর করে সোনা জিতেছেন। সোনা জিততে অবশ্য তাকে ভালোই প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হয়েছে চট্টগ্রাম রাইফেল ক্লাবের সাদিয়া সুলতানার সঙ্গে। ৪৯১.৫ স্কোর করে সাদিয়া রুপা পদক জিতেছেন। আর কুমিল্লা রাইফেল ক্লাবের হয়ে খেলা ইসলামাবাদ সাফ গেমসে সোনা জয়ী শারমিন জিতেছেন ব্রোঞ্জ পদক। সোনা ও রুপা জয়ীদের সঙ্গে ব্যবধানও অনেক, তার স্কোর ৪৮৬। ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের জুনিয়র বিভাগে সোনা জিতেছেন বিকেএসপি শূটিং ক্লাবের শারমিন আক্তার। তিনি পেয়েছেন ৩৮৭ স্কোর। সামান স্কোর করেও সাভার সেনা শূটিং ক্লাবের মোছাম্মদ শারমিন আক্তার রুপা এবং চট্টগ্রাম রাইফেল ক্লাবের সাইমা সুলতানা ব্রোঞ্জ পদক জিতেন (৩৭৬)। পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রোনে গুলশান শূটিং ক্লাবের গোলাম শফিউদ্দিন সোনা, আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের রমজান আলী রুপা ও একই ক্লাবের আব্দুল মালেক ব্রোঞ্জ পদক পান। শনিবার প্রতিযোগিতার শেষ দিনে তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হবে, ১০মিটার এয়ার রাইফেল (পুরুষ), ১০মিটার এয়ার রাইফেল জুনিয়র (পুরুষ) ও ৫০ মিটার পিস্তল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৩০ঘ.