২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের টানা তৃতীয় হার

এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে টানা তৃতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। বুধবার জর্ডানের কাছে ৩-০ গোলে হেরে গেছেন বাংলাদেশের যুবকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে টানা তৃতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। বুধবার জর্ডানের কাছে ৩-০ গোলে হেরে গেছেন বাংলাদেশের যুবকরা। এর আগে স্বাগতিক নেপাল ৪-১ এবং উজবেকিস্তান ২-১ গোলে বাংলাদেশকে হারিয়েছিলো। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ২২ মিনিটে ওবায়েদ জাহরানের ক্রস থেকে খালিদ জায়াদের হেডে এগিয়ে যায় জর্ডান (১-০)। ২৯ মিনিটে ইব্রাহিম দালদুমের নিচু ক্রস থেকে মোহাম্মদ জাতারার চমৎকার শটে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। ৭৫ মিনিটে জাতারার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় জর্ডানের। ২৪ জুন বাংলাদেশের শেষ প্রতিপক্ষ ইয়েমেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৯ঘ.