২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শূটিংয়ের প্রথম সোনা সাবরিনার

জাতীয় শূটিং প্রতিযোগিতায় প্রথম সোনা জিতেছেন সাবরিনা সুলতানা। মঙ্গলবার গুলশান শূটিং কমপ্লেক্সে সাফ গেমসে সোনা জয়ী এই শূটার ৫০ মিটার থ্রি পজিশনে ৫৪৪ স্কোর করে প্রথম হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শূটিং প্রতিযোগিতায় প্রথম সোনা জিতেছেন সাবরিনা সুলতানা। মঙ্গলবার গুলশান শূটিং কমপ্লেক্সে সাফ গেমসে সোনা জয়ী এই শূটার ৫০ মিটার থ্রি পজিশনে ৫৪৪ স্কোর করে প্রথম হয়েছেন। এই ইভেন্টে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার ৫৪২ স্কোর করে রুপা এবং ঢাকা রাইফেল ক্লাবের শারমিন শিল্পা ৫৪১ স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেছেন। পুরুষদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল বিভাগে সোনা জিতেছেন আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের শেখ শাহাদত আহমেদ। তার স্কোর ৫৩৮। ৫১৬ স্কোর করে এই ইভেন্টে রুপা জিতেছেন আর্মি শূটিং অ্যাসোসিয়েশনেরই নাদিমুল ইসলাম। ঢাকা রাইফেল ক্লাবের রিপন কুমার ৫০৮ স্কোর করে পেয়েছেন ব্রোঞ্জ। বুধবার তিনটি ইভেন্ট হবে - মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল, পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ও স্কীট শটগান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২০ঘ.