২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উজবেকিস্তানের সঙ্গে লড়াই করে হার

প্রথম ম্যাচে নেপালের কাছে ১-৪ গোলে বিধ্বস্ত হয়েছিলো বাংলাদেশ। তবে সোমবার এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশ হেরেছে লড়াই করে, ১-২ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে নেপালের কাছে ১-৪ গোলে বিধ্বস্ত হয়েছিলো বাংলাদেশ। তবে সোমবার এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশ হেরেছে লড়াই করে, ১-২ গোলে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৪০ মিনিটে রাখমাতুলিভের ফ্রি কিক থেকে সুমলিয়াসিনকোর হেড এগিয়ে দেয় উজবেকিস্তানকে (১-০)। ৫৫ মিনিটে বদলি স্ট্রাইকার মোহাম্মদ রনিকে প্রতিপক্ষের ডিফেন্ডার ফাইয়াজিভ বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে ইমন বাবুর গোলে সমতা ফেরায় বাংলাদেশ। তবে বাংলাদেশ হার এড়াতে পারেনি। গোলরক্ষক সোহেলের অমার্জনীয় ভুলই বাংলাদেশের যুবকদের হারের জন্য দায়ী। ৭৩ মিনিটে গাদভের ফ্রি কিক সোহেলের হাত ফসকে জড়িয়ে যায় জালে (২-১)। বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৪ঘ.