ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র সহজেই ৩-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিজয়ীদের তিন গোলের দুটোই স্ট্রাইকার মিঠুন চৌধুরীর। অন্য গোলটি করেন মিডফিল্ডার মারুফ আহমেদ।
এই জয়ের সুবাদে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা এখন এককভাবে লিগের শীর্ষে। দুই ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৫ঘ.
bdnews24