২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊষার হকি লিগ বর্জনের হুমকি

শুরু করার তারিখ ঘোষণা করেও প্রিমিয়ার হকি লিগ হঠাৎ পিছিয়ে দেয়ার সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ ঊষা ক্রীড়াচক্র। মঙ্গলবারের মধ্যে শুরু না করলে লিগ বর্জনের হুমকি দিয়েছে ক্লাব কাপ চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরু করার তারিখ ঘোষণা করেও প্রিমিয়ার হকি লিগ হঠাৎ পিছিয়ে দেয়ার সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ ঊষা ক্রীড়াচক্র। মঙ্গলবারের মধ্যে শুরু না করলে লিগ বর্জনের হুমকি দিয়েছে ক্লাব কাপ চ্যাম্পিয়নরা। রোববার এক সংবাদ সম্মেলনে ঊষার হকি কমিটির সম্পাদক তারেক এ আদেল দাবি করেন, একটি বিশেষ ক্লাবকে সুবিধা দেয়ার জন্যই হকি ফেডারেশন হঠাৎ লিগ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “সন্ধ্যায় তারিখ ঘোষণা করে রাতে সভা ডেকে লিগ পেছানো হয়েছে কার স্বার্থে? এমন সিদ্ধান্ত হকির জন্য মঙ্গলজনক নয়।” “লিগ শুরুর আগেই এমন জটিলতা মোটেই ভালো লক্ষণ নয়। লিগ ভালোভাবে সম্পন্ন হওয়া নিয়েও সংশয় বোধ করছি,” যোগ করেন আদেল। লিগ স্থগিত করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানান ঊষার সম্পাদক। তিনি বলেন, “খেলোয়াড়দের থাকা-খাওয়া, বিদেশী খেলোয়াড়দের হোটেল ভাড়ায় অনেক টাকা খরচ হচ্ছে। লিগ শুরু হতে দেরি হলে আমাদের অনেক ক্ষতি হবে।” শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার থেকে প্রিমিয়ার লিগ শুরু করার ঘোষণা দিয়েছিলো হকি ফেডারেশন। কিন্তু শনিবার গভীর রাতে নেয়া এক সিদ্ধান্তে ২৫ জুন থেকে লিগ শুরু করার কথা জানিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০২ঘ.