২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়াকে হারিয়ে শেষ আটে গ্রিস

গিয়রগোস কারাগোনিসের প্রথমার্ধের একমাত্র গোলে শনিবার রাশিয়াকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্র“পের দ্বিতীয় দল হিসেবে ইউরো ২০১২’র শেষ আটে পৌঁছেছে সাবেক চ্যাম্পিয়ন গ্রিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 05:30 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গিয়রগোস কারাগোনিসের প্রথমার্ধের একমাত্র গোলে শনিবার রাশিয়াকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্র“পের দ্বিতীয় দল হিসেবে ইউরো ২০১২’র শেষ আটে পৌঁছেছে সাবেক চ্যাম্পিয়ন গ্রিস। এই গ্র“প থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে পৌঁছেছে ১৯৯৬ সালের রানার্সআপ চেক প্রজাতন্ত্র। পয়েন্ট সমান (৪) হলেও মুখোমুখি লড়াইয়ে গ্রিসের কাছে হারায় বাদ পড়লো রাশিয়া। ২ পয়েন্ট নিয়ে তলানী থেকেই শেষ করলো সহ-আয়োজক পোল্যান্ড। দেশের পক্ষে সর্বোচ্চ ১২০ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করা কারাগোনিসের গোলেই সর্বনাশ হয় একের পর এক সুযোগ নষ্ট করা রাশিয়ার। খেলার ধারার বিপরীতে ৪৫ মিনিটের মাথায় তার গোলে এগিয়ে যায় ২০০৪ সালের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে রাশিয়া। কিন্তু তার কোনোটি কাজে লাগাতে না পারায় ওই গোলেই বিদায় নিতে হয় রাশিয়াকে, যারা গ্র“পের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছিল ৪-১ ব্যবধানে। জয় সূচক গোলটি করলেও টানা দুই ম্যােেচ হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে খেলা হচ্ছে না মিডফিল্ডার কারাগোনিসের। ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় কারাগোনিয়াস বলেন, “সব কঠিন বাধা অতিক্রম করতে পেরেছি। এটা গ্রিস এবং সকল গ্রিকের জন্য খুব গুরুত্বপূর্ণ।” “ঠিক যখন প্রয়োজন তখনই আমরা গোল করেছি। এটা এখন উদযাপনের সময়,” জিততেই হতো এমন ম্যাচে জেতার পর বলেন কারাগোনিস। ১৭ খেলায় এটিই রাশিয়ার প্রথম হার। এই হারে ইউরো স্বপ্ন ভেঙ্গে গেলেও খেলোয়াড়দের প্রশংসা করেছেন দলের কোচ ডিক এডভোকেট। তিনি বলেন, “আমরা আক্রমণে গেছি আর অন্য দলটি কেবল ঠেকিয়েই গেছে। আমরা হয়তো সুযোগগুলো কাজে লাগাতে পারি নি। কিন্তু এটা বলা মোটেও ঠিক হবে না যে আমরা ভালো খেলি নি।” “টানা ষোলো খেলায় অপরাজিত ছিলাম আমরা। এই ম্যাচেও আমাদের জেতা উচিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি, এটাই ফুটবল,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১০০৫ ঘ.