ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার গ্র“প পর্যায়ে নিজেদের শেষে ম্যাচে সহ-আয়োজক পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্র“প চ্যাম্পিয়ন হিসেবে ইউরো ২০১২ এর কোয়ার্টার ফাইনালে উঠে গেছে চেক প্রজাতন্ত্র।
৩ খেলায় চেক প্রজাতন্ত্রে পয়েন্ট ৬। সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে সবার নীচে পোল্যান্ড।
ম্যাচের একমাত্র গোলটি করেন চেক প্রজাতন্ত্রের মিডফিল্ডার পিটর জিরাসেক।
স্তাদিওন মিয়েজস্কিতে স্বাগতিক পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র উভয়ের সামনেই কোয়ার্টার ফাইনালে ওঠার পথ খেলা ছিলো।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। গোলের সুযোগও তৈরি হয়েছিলো। তবে প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি।
‘এ’ গ্রপের অন্য ম্যাচে ততক্ষণে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে রাশিয়ার বিপক্ষে এগিয়ে গেছে গ্রিস। ফলে চাপে পড়ে যায় পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকা চেক প্রজাতন্ত্র। কারণ গ্রিস যদি রাশিয়াকে হারাতে পারে তবে তাদের সমানে জয়ের বিকল্প নেই। মুখোমুখি লড়াইয়ে রাশিয়ার কাছে হারায় পোল্যান্ডের বিপক্ষে ড্র করলেও বাদ পড়তে হতো তাদের।
দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে খেলা। ফলে দু দলের রক্ষণভাগই কিছুটা ঢিলে-ঢালা হয়ে পড়ে।
৭২ মিনিটে মিলান ব্যারোসের চমৎকার পাস থেকে ফাঁকায় বল পেয়ে যান জিরাসেক। জয়সূচক গোলটি করতে কোনো অসুবিধায় হয়নি তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০৯২৯ ঘ.
bdnews24