ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোল্যান্ড ও রাশিয়াকে বিদায় করে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটে পৌঁছে গেছে চেক প্রজাতন্ত্র ও গ্রিস।
শনিবার ‘এ’ গ্র“পের শেষ ম্যাচে শক্তিশালী রাশিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে মোটামুটি অঘটনই ঘটিয়েছে গ্রিস। এর আগে ইউরোপীয় ফুটবলের এই আসরের অন্যতম আয়োজক পোল্যান্ডকেও একই ব্যবধানে হারিয়েছে চেক প্রজাতন্ত্র।
এবারের আসরের শুরু থেকেই চমৎকার ফুটবল খেলে আসা রাশিয়া এই ম্যাচেও যথেষ্ট আক্রমণাত্মক ছিল। কিন্তু খেলার ধারার বিপরীতে ৪৫ মিনিটের মাথায় গিয়রগোস কারাগোনিসের গোলে এগিয়ে যায় সাবেক ইউরো চ্যাম্পিয়ন। ওই গোলেই বিদায় নিতে হয় রাশিয়াকে, যারা গ্র“পের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছিল ৪-১ ব্যবধানে।
প্রথম ম্যাচে রাশিয়ার কাছে হারলেও শেষ দুই খেলায় জিতে গ্র“প চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে চেক প্রজাতন্ত্র। খেলার প্রায় পুরো সময় মাঠে প্রধান্য বিস্তার করলেও তারা গোল পেয়েছে একটিই। ৭২ মিনিটে পেট জিরাশেকের দেওয়া ওই গোলেই জয় পায় চেকরা।
ছয় পয়েন্ট নিয়ে ‘এ’ গ্র“প থেকে চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছে চেক প্রজাতন্ত্র। গ্রিস ও রাশিয়া-দুই দলের ঝুলিতেই চার পয়েন্ট করে থাকলেও মুখোমুখি লড়াইয়ে জেতায় গ্রিসই শেষ আটের লড়াইয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০০৫ ঘ.
bdnews24