ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো ২০১২’র ইতালি-ক্রোয়েশিয়া ম্যাচে দর্শকদের বর্ণবাদী আচরণের জন্য বড় ধরনের মূল্য দিতে হতে পারে ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশনকে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
বৃহস্পতিবার পোজনানে অনুষ্ঠিত ঐ ম্যাচে ইতালির কৃষ্ণাঙ্গ স্ট্রাইকার মারিও বালোতেল্লি¬কে লক্ষ্য করে কলা ছুড়ে মারা ছাড়াও সুর করে বানরের ডাক নকল করে তাকে ব্যঙ্গ করেন ক্রোয়েশিয়ার সমর্থকরা।
১৯ জুন উয়েফা এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে।
এর আগে স্পেন-ইতালি ও রাশিয়া-চেক প্রজাতন্ত্র ম্যাচেও দর্শকদের বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছিলো। এ ব্যাপারে এরই মধ্যে তদন্তও শুরু করেছে উয়েফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২১৫ঘ.
bdnews24