২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ম্যাচেই বিধ্বস্ত বাংলাদেশ

প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে হারানোর আশা করেছিলেন বাংলাদেশের কোচ সৈয়দ গোলাম জিলানী। কিন্তু উল্টো তার দলই বিধ্বস্ত! শনিবার এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে, ১-৪ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 07:31 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে হারানোর আশা করেছিলেন বাংলাদেশের কোচ সৈয়দ গোলাম জিলানী। কিন্তু উল্টো তার দলই বিধ্বস্ত! শনিবার এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে, ১-৪ গোলে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটেই অধিনায়ক ভরতের ফ্রি কিক থেকে অনিল ওঝার হেডে এগিয়ে যায় নেপাল (১-০)। প্রথমার্ধে আর গোল হয়নি। ৪৮ মিনিটে আত্মঘাতী গোলে সমতা ফেরায় বাংলাদেশ। রায়হানের লম্বা থ্রো থেকে রনির হেড বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন স্বাগতিক দলের ডিফেন্ডার রোহিত (১-১)। ৬০ মিনিটে আমির শ্রেষ্ঠার কর্নার থেকে জগজিৎ শ্রেষ্ঠার হেড আবার এগিয়ে দেয় নেপালকে (২-১)। ৬ মিনিট পর ব্যবধান বাড়ান সুজল শ্রেষ্ঠা (৩-১)। শেষ মুহূর্তে নেপালের জয় নিশ্চিত করা গোলটিও সুজলের। ১৮ জুন বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ উজবেকিস্তান। এরপর ২০ জুন জর্ডান ও ২৪ জুন ইয়েমেনের মুখোমুখি হবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৩ঘ.