২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে জাতীয় শূটিং

সোমবার থেকে শুরু হচ্ছে ২৬তম জাতীয় শূটিং প্রতিযোগিতা। প্রায় ৪০০ প্রতিযোগীর অংশগ্রহণে এই প্রতিযোগিতা শেষ হবে ২৩ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 07:29 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার থেকে শুরু হচ্ছে ২৬তম জাতীয় শূটিং প্রতিযোগিতা। প্রায় ৪০০ প্রতিযোগীর অংশগ্রহণে এই প্রতিযোগিতা শেষ হবে ২৩ জুন। এবারের জাতীয় শূটিংয়ের ইভেন্টগুলো হলো ১০ মিটার এয়ার রাইফেল, ১০ মিটার এয়ার পিস্তল, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন, ৫০ মিটার এয়ার রাইফেল প্রোন, ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল, ২৫ মিটার স্পোর্ট পিস্তল ও ৫০ মিটার পিস্তল। বাংলাদেশের শূটারদের জন্য সুখবর, তাদের সাহায্যে এগিয়ে এসেছে আইএফআইসি ব্যাংক। আগামী ডিসেম্বর পর্যন্ত দুটি প্রতিযোগিতা এবং জাতীয় দলের শূটারদের উন্নত প্রশিক্ষণের জন্য ৬৬ লাখ টাকা দেবে তারা। এছাড়া ২০১৬ অলিম্পিক গেমসের প্রশিক্ষণের জন্য আর্থিক সহায়তারও আশ্বাস দিয়েছে ব্যাংকটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৩ঘ.