২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরুর আশাবাদ

শনিবার এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে জয় দিয়ে শুরু করার ব্যাপারে দারুণ আশাবাদী বাংলাদেশের কোচ সৈয়দ গোলাম জিলানী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে জয় দিয়ে শুরু করার ব্যাপারে দারুণ আশাবাদী বাংলাদেশের কোচ সৈয়দ গোলাম জিলানী। নেপাল থেকে তিনি জানিয়েছেন, “প্রত্যেক খেলোয়াড় নিজেকে মেলে ধরতে মরিয়া। আমার বিশ্বাস তারা নিজেদের সেরাটা উপহার দিতে পারবে। সেজন্য তারা প্রস্তুতও।” “আমাদের দলের ৭ জন খেলোয়াড়ের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। এটি আমাদের জন্য বাড়তি সুবিধা,” যোগ করেন জিলানী। বাছাই পর্বের ‘ডি’ গ্র“পে বাংলাদেশ পরের তিন ম্যাচে ১৮ জুন উজবেকিস্তান, ২০ জুন জর্ডান ও ২৪ জুন ইয়েমেনের মুখোমুখি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৫ঘ.