ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিনটি সদস্য পদে পুনঃনির্বাচন হবে। বাফুফে ভবনে সকাল ১১ থেকে বেলা ২টা পর্যন্ত ১২২ জন কাউন্সিলর ভোট দিতে পারবেন।
গত ৩০ এপ্রিল বাফুফের নির্বাচনে চার সদস্য পদপ্রার্থী আরিফ হোসেন মুন, তৌফিকুল ইসলাম তোফা, আনোয়ারুল হক হেলাল ও আজমল আহমেদ তপন ৫৬টি করে ভোট পেয়েছিলেন। কিন্তু সদস্য পদের আর তিনটি বাকি থাকায় পুনঃনির্বাচন করতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৭ঘ.
bdnews24