২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো পয়েন্ট হারালো ইতালি

এগিয়ে গিয়েও বৃহস্পতিবার ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি। টানা দুই ড্রয়ের ফলে তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 06:05 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এগিয়ে গিয়েও বৃহস্পতিবার ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি। টানা দুই ড্রয়ের ফলে তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে। এদিকে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারানো ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল। দুই খেলায় ক্রোয়েশিয়ার পয়েন্ট ৪। সমান খেলায় মাত্র ২ পয়েন্ট ইতালির। পোল্যান্ডের স্তাদিওন মিয়েজস্কিতে খেলার ৩ মিনিটেইএগিয়ে যাওয়ার দরুণ একটি সুযোগ পেয়েছিলো ইতালি। কিন্তু লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন মারিও বালোতেল্লি। ১০ মিনিটে আবারো ব্যর্থ ম্যানচেস্টার সিটির এই স্ট্রাকার। বল দখলের লড়াইয়ে ক্রোয়েশিয়া প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে চললেও আক্রমণে এগিয়ে ছিলো ১৯৬৮ সালের চ্যাম্পিয়ন ইতালিই। বিশেষ করে বালোতেল্লি ক্রোয়েশিয়ার রক্ষণভাগে ভীতি ছড়াচ্ছিলেন। হঠাৎ আক্রমণে উঠছিলো ক্রোয়েশিয়াও। আগের ম্যাচে জয়ের দুই নায়ক মারিও ম্যানজুকিক ও নিকিসা জেলাভিচ ইতালির রক্ষণের পরীক্ষা নিচ্ছিলেন। উদ্বোধনী ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করা ইতালি গোলের জন্য একের পর এক আক্রমণে উঠতে থাকে। তবে তাদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ান ক্রোয়েশিয়ার গোলরক্ষক পিলেটিকোসা। অন্তত দু বার নিশ্চিত গোলের হাত থেকে দলকে বাঁচান তিনি। ৩৭ মিনিটে আন্দ্রে পিরলোর কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে যান মার্ক মারচিসিও। গোলপোস্টের সামন্য দূরেে ক নেয়া তার শট ঠেকিয়ে দেন পিলেটিকোসা। বল আবারো গিয়ে পড়ে মারচিসিওর পায়ে। তবে পিলেটিকোসাকে পরাস্ত করতে এবারও র্ব্য হন তিনি। এক মিনিট পরই উল্লাসে মেতে ওঠে ইতালি। আগের আক্রমণের রেস ধরেই ফ্রিকিক পায় ইতালি। ডি বক্সের সামান্য বাইরে থেকে নেয়া পিরলোর বাঁকানো শট ক্রোয়েশিয়ার দেয়ালের ওপর দিয়ে বল গোলপোস্টে ঢুকে যায়। এটি পিরলোর দশম আন্তর্জাতিক গোল। দ্বিতীয়ার্ধে অনেক বেশি গোছানো ছিলো ক্রোয়েশিয়া। তার ফলও পায় হাতে হাতে। ৭১ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে উড়ে আসা বল ধরে দুর্দান্ত শট নেন ম্যানজুকিক। বল সাইড পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১৫৬ ঘ.