ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেফারির সঙ্গে অশোভন আচরণ করায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের কোচ শফিকুল ইসলাম মানিককে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লি¬নারি কমিটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে এ কথা জানিয়েছে।
অর্থাৎ মুক্তিযোদ্ধার আগামী ম্যাচে মানিক দলের সঙ্গে মাঠে উপস্থিত থাকতে পারবেন না। গত ২৯ মে মোহামেডানের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে অশোভন আচরণ করেন তিনি।
একই কারণে মুক্তিযোদ্ধার নিরাপত্তা কর্মকর্তা জহিরউদ্দিন জালালকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বাফুফে।
এছাড়া নির্ধারিত সময়ের ছয় মিনিট পর মাঠে নামার কারণে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ২৭ মে বিজেএমসির বিপক্ষে ম্যাচে ফরাশগঞ্জের ফুটবলাররা নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৩০০ঘ.
bdnews24