ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের একমাত্র ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্সের জয়ের নায়ক নাইজেরীয় স্ট্রাইকার জোশুয়া ওলালেকান। ম্যাচের ১৫ মিনিটে একমাত্র গোলটি করেন তিনি।
এই জয়ের সুবাদে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে ব্রাদার্স। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের ঠিক পরেই ফরাশগঞ্জের অবস্থান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৩ঘ.
bdnews24