২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব কাপ হকির শিরোপা ঊষার

শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারিয়ে ফাইনালে উঠেছিলো আবাহনী লিমিটেড। কিন্তু ফাইনালে ঊষা ক্রীড়াচক্রের সঙ্গে পেরে ওঠেনি তারা। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ক্লাব কাপ হকির শিরোপা ঘরে তুলেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারিয়ে ফাইনালে উঠেছিলো আবাহনী লিমিটেড। কিন্তু ফাইনালে ঊষা ক্রীড়াচক্রের সঙ্গে পেরে ওঠেনি তারা। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ক্লাব কাপ হকির শিরোপা ঘরে তুলেছে তারা। ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে এগিয়ে দেন পাকিস্তানী আলিম বিল্ল¬াহ (১-০)। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৩৮ মিনিটে আরেক পাকিস্তানী মোহাম্মদ মুদাসসর দ্বিগুণ করেন ব্যবধান (২-০)। দুই গোলে এগিয়ে যাওয়ার পর কেমন যেন গা-ছাড়া মনোভাব চলে আসে আবাহনীর মধ্যে। সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি পাকিস্তানের সাবেক তারকা খেলোয়াড় তাহির জামানের অধীনে থাকা ঊষা। ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল করে শিরোপার আনন্দে ভেসে যায় পুরনো ঢাকার দলটি। ৪২ মিনিটে ফিল্ড অ্যাটাক থেকে পাকিস্তানী স্ট্রাইকার মোহাম্মদ ইমরানের লক্ষ্যভেদে ব্যবধান কমায় ঊষা (১-২)। দুই মিনিট পরই একইভাবে আরেক পাকিস্তানী সেলিম খালিদের গোলে সমতা ফেরায় তারা (২-২)। ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ঊষার জয়সূচক গোলটি করেন এহসানউল্ল¬াহ খান (৩-২)। ছয় মৌসুম পর ক্লাব কাপ হকির শিরোপা জিতলো ঊষা। এর আগে ১৯৯৭ ও ১৯৯৯ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো তারা। এরপর শিরোপা সীমাবদ্ধ হয়ে পড়ে মোহামেডান ও আবাহনীর মধ্যে। মাত্রই ঊষার কোচের দায়িত্ব নেয়া তাহির জামান এই সাফল্যে দারুণ খুশি। তিনি বলেন, “দুই গোলে পিছিয়ে পড়লেও আমরা হাল ছেড়ে দেইনি। তাই দেরিতে হলেও আমরা সুফল পেয়েছি। এর পুরো কৃতিত্বই খেলোয়াড়দের। তাদেরই পরিশ্রমের ফল এটি।” অন্যদিকে আবাহনীর কোচ মাহবুব হারুন বলেন, “দুই গোলে এগিয়ে যাওয়ার পর আমাদের খেলোয়াড়দের মধ্যে জয় পেয়ে যাওয়ার মনোভাব চলে আসে। ঊষা সেই সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নিয়েছে। বল দখলের লড়াইয়েও ঊষা আমাদের চেয়ে এগিয়েছিলো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৩ঘ.