২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামাল-শেখ রাসেল লড়াই গোলশূন্য

মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের একমাত্র ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব গোলশূন্য ড্র করেছে শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের একমাত্র ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব গোলশূন্য ড্র করেছে শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে। ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শেখ জামালের অবস্থান পঞ্চম। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ঠিক ওপরে আছে শেখ রাসেল। এদিকে অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হকের বিরুদ্ধে ইচ্ছা করে গোল খাওয়ার অভিযোগ এনেছে শেখ জামাল কর্তৃপক্ষ। শেখ জামালের ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলাল জানিয়েছেন, “আবাহনীর বিপক্ষে আগের ম্যাচে আমিনুল প্রথম গোলটি ইচ্ছা করে খেয়েছে বলে মনে হয়েছে আমাদের। তাই তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।” “এর সন্তোষজনক জবাব না পাওয়া পর্যন্ত আমিনুলকে পরের ম্যাচগুলোতে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা,” যোগ করেন তিনি। গত শুক্রবার আবাহনীর কাছে ৩-০ গোলে হেরেছিলো শেখ জামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৩২ঘ.